ফাইল আটকে রেখে গুন্ডামি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা: হাসনাত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফাইল আটকে রেখে গুন্ডামি করছেন— এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। সময় এসেছে এই মন্ত্রণালয়ে বড় ধরনের সংস্কারের।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সচিবালয়ে দিনের পর দিন ফাইল আটকে রেখে গুন্ডামি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই মন্ত্রণালয়ের সংস্কার এখন সময়ের দাবি।’ 

পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে হাসনাত বলেন, ‘পিএসসি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। পিএসসি চেষ্টা করলেও তারা এখনো নানা জায়গায় সীমাবদ্ধ।'

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত। বর্তমান আমলারা বাস্তবতা ধারণ করতে পারছেন না, মান্ধাতার আমলের মনোভাব নিয়ে চলছেন তারা। যুগের সাথে তারা তাল মিলাতে পারছেন না।’

আজ রোববার সকালে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে ১৫ দফা প্রস্তাবনা জমা দেন। স্বচ্ছতা রক্ষার্থে বিসিএসের প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করাসহ ১৫ দফা প্রস্তাবনা নিয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ২ ঘণ্টা আলোচনা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর