২৩ থেকে ৩১ ডিসেম্বর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিচারসহ ৫ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। আজ বৃহস্পতিবার রাতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ‘রাজনৈতিক পর্ষদ’–এর জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির দাবর মধ্যে রয়েছে– সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার তরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, গণভোটের গণরায় বাস্তবায়ন। 

আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার তরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’

সংবাদ সম্মেলনে আখতার হোসেন এমপিসহ উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই রাজনৈতিক পর্ষদ সভায় উপস্থিত ছিলেন। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী...
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল এখন পঞ্চম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। আবারও তারা লুটপাটতন্ত্র, মানুষ হত্যা ও পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব...
যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের বিরুদ্ধে টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, টেলিকম ব্যবসার আড়ালে নানক ও শামীম ওসমানের পরিবার পাচার করেছে...
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে, দলের...
টেকসই সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে অবশ্যই জনগণ এবং শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ...
নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে...
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর