শাপলা কলি দিয়ে বোঝানো হচ্ছে, এনসিপি বাচ্চাদের দল: সারোয়ার তুষার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘শাপলা কলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে, এনসিপি বাচ্চাদের দল।’

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপি ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় সারোয়ার তুষার এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন চাইলে শাপলা প্রতীক দিতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, চাইলে শাপলা প্রতীকও দিতে পারবে। কেবল কলি দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে, তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা দেওয়ার দাবি জানাই। বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প হিসেবে প্রধান দল হবে এনসিপির শাপলা।’

এনসিপি নেতা তুষার আরও বলেন, ‘শাপলা কলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে, এনসিপি বাচ্চাদের দল। এই বাচ্চাদের ডাকে ছাত্র–জনতার চাপে স্বৈরাচার পতন হয়েছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় সংসদ প্লাজায় যে তামাশা করেছে, জাতীয় নাগরিক পার্টির চাপের মুখে জুলাই সনদ হ্যাঁ ভোটে পাস হবে। তাই বিএনপি এখন না ভোটের যে প্রচারণা করছে, বিএনপির ভুল ভাঙবে। সাংগঠনিক শক্তির ভয় দেখাবেন না, বিএনপির চেয়ে আওয়ামী লীগের শক্তিও কম ছিল না। এই ছাত্র–জনতার ডাকে তারা পালিয়েছে। জুলাই সনদের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করবেন না।’

সমন্বয় সভায় ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, দক্ষিণাঞ্চলের সংগঠক রাসেল আহম্মেদ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপি রাজবাড়ী জেলার প্রধান সমন্বয়কারী জামিল মেজাজী, মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম হাওলাদার, শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. রুহুল আমিন।

সঞ্চালনা করেন নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ নাজমুল হুদা, ফরিদপুরের যুগ্ম সম্পাদক সাইফ খান।
এসময় রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুরসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিল।  

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর