নির্বাচনে কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামি নির্বাচনে জামায়াত কোনো জোট করবে না বরং নির্বাচনি সমঝোতার পথে এগোবে। 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

নির্বাচনে কোনো জোট করা হবে না, এটাই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, হাতছাড়া করলেন কেন? তারা নির্বাচনে বিশ্বাসী এই কথাটি প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সে জিনিস যদি তাদের উপহার দেন, তাহলে এটা তাদের ওপর জুলুম হবে।’

নির্বাচনে জোটের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে আমরা কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত। তাহলে কী করব? আমরা নির্বাচনি সমঝোতা করব। আমরা যে কথাটি বলেছি, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স থাকবে। এই নীতিতে আমরা আগাচ্ছি এবং এইখানে শুধু ইমলামি দল না, এর পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আপনারা সামনে আরও দেখতে পারবেন সংযুক্ত হচ্ছে।’

গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘গণভোটের বিষয়ে একদম পরিষ্কার। গণভোট না হলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ তার আইনি বাস্তবতা খুঁজে পাক।’

জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা যথাসময়ে ঘোষণার কথা এর আগেও বলেছি। আমরা আমাদের প্রার্থীদের নাম একটি সুন্দর সময়ে ঘোষণা করব।’

পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যা করি জনগণকে নিয়ে করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের পিআরের দাবিকে সমর্থন করে এবং দেশে সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে ফ্যাসিবাদ বারবার ফিরে না আসুক তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের ৯১টি দেশে প্র্যাকটিস হয়ে থাকে, জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি জনগণ এটা গ্রহণ করবে। যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেহেতু আমরা আমাদের দাবি অব্যাহত রাখব।’

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে।’ 

তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হোন শফিকুর রহমান।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
লোডিং...

এলাকার খবর