দুই শতাধিক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দুই শতাধিক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীরা। সোমবার দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শামীম হায়দার পাটোয়ারী জানান, দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৪৩টি আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সময় স্বল্পতা এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

গত ২৬ ডিসেম্বর জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২৪৩টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সে সময়ই শামীম হায়দার পাটোয়ারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নির্বাচনের মাঠে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে শেষ মুহূর্তে দলটি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।

সে সময় পাটোয়ারী আরও বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। তবে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধান শর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। এই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার এই পরিবেশ নিশ্চিত করতে আশানুরূপ সফল হতে পারছে না।’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে একদল বিক্ষোভকারী। সোমবার সকালে তারা এ বিক্ষোভ করে। এদিকে,...
বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে তিনি সফল বা ব্যর্থ-কোনোটিই বলতে চান না; তার ভাষায়, এটি এখনো ‘অসমাপ্ত’। তার দাবি, কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী...
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর