বন্যা মোকাবিলায় সরকারের উচিত জাতীয় পার্টির দৃষ্টান্ত অনুসরণ করা: রুহুল আমিন হাওলাদার

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভার সূচনা বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে বন্যা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির মতো ব্যবস্থাপনা গত ৩৫ বছরে কোনো সরকার নিতে পারেনি। সরকারের উচিত জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করে বন্যা মোকাবিলা করা।

সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ ছিল এনজিও বেষ্টিত। তার সময়ের টিকার ব্যবস্থা না করায় প্রায় ৭০০ শিশু হামে মৃত্যুবরণ করল। এর তদন্ত ও বিচারের করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি আহ্বান জানাই। ইউনূস সরকারের দুর্নীতিরও তদন্ত ও বিচারের দাবি জানাই।

দেশের সব দলের অংশ গ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত ছিল বলেও এ সময় মন্তব্য করেন রুহুল আমিন হাওলাদার।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর