মাহদীকে মুক্তি না দিলে রোববার সারা দেশে আন্দোলন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে মুক্তি দেওয়া না হলে রোববার সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ। শনিবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে মুক্তি দেওয়া না হলে রোববার সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ। শনিবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

তাঁর অভিযোগ, মবের ট্যাগ দিয়ে বিপ্লবিদের জেলে ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে। এমন কিছু করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেয়া হবে বলে জানান তিনি।

এসময় দুটি দাবি তুলে ধরে শনিবার রাতের মধ্যে মাহদীকে মুক্তির দাবি জানিয়ে রিফাত রশিদ বলেন, মাহাদির মুক্তি ও হবিগঞ্জ থানার ওসির পদত্যাগ করতে হবে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে ১২ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কতৃক অধ্যাদেশ জারির দাবিও জানান তিনি।

আর সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ জুলাই বিপ্লবীদের পেছনে লেগেছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন মাহদী। এ সময় প্রশাসনের বিরুদ্ধে তাঁকে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায়।

সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের...
২০২৪ এর ২৭ জুলাই। একই সঙ্গে অব্যাহত সরকারের কঠোর কারফিউ ও আন্দোলনকারীদের ব্লক রেইড কর্মসূচি।  টানা আন্দোলনে দেশজুড়ে থমথমে পরিস্থিতি। এদিনে তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
জামালপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তাকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর