ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 

এই দিনে পলকের ইন্টারনেট বন্ধের ব্যাখ্যায় বাড়ে জনরোষ, আটক হন ৩ সমন্বয়ক

২০২৪ এর ২৭ জুলাই। একই সঙ্গে অব্যাহত সরকারের কঠোর কারফিউ ও আন্দোলনকারীদের ব্লক রেইড কর্মসূচি।  টানা আন্দোলনে দেশজুড়ে থমথমে পরিস্থিতি। এদিনে তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধের অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে জনরোষ বাড়িয়ে দেন। এদিন আটক করা হয় আরও কয়েকজন সমন্বয়ককে। একই সঙ্গে চলে দেশব্যাপী গ্রেপ্তার অভিযান। সব মিলিয়ে আরেকটি অগ্নিঝরা দিনের সাক্ষী হয় বাংলাদেশ।

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম

২০২৪ এর ২৭ জুলাই। একই সঙ্গে অব্যাহত সরকারের কঠোর কারফিউ ও আন্দোলনকারীদের ব্লক রেইড কর্মসূচি।  টানা আন্দোলনে দেশজুড়ে থমথমে পরিস্থিতি। এদিনে তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধের অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে জনরোষ বাড়িয়ে দেন। এদিন আটক করা হয় আরও কয়েকজন সমন্বয়ককে। একই সঙ্গে চলে দেশব্যাপী গ্রেপ্তার অভিযান। সব মিলিয়ে আরেকটি অগ্নিঝরা দিনের সাক্ষী হয় বাংলাদেশ।

আজকের এই দিনে তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ইন্টারনেট বন্ধ রাখার হাস্যকর বক্তব্য দিয়ে চব্বিশের ২৭ জুলাই জনমনে তীব্র ক্ষোভ তৈরি করেছিলেন।

এদিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও তিন সমন্বয়ক আটক হন। সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে চলতে থাকে দেশজুড়ে গণগ্রেপ্তার অভিযান। টানা ১১ দিনের অভিযানে ততদিনে গ্রেপ্তারের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে, ২৭ জুলাই রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। 

১৭ বছর বয়সী কলেজশিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে আদালতে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সেদিনও ৯ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। পরবর্তী তিন দিনের জন্য অফিস কার্যক্রম ৬ ঘণ্টা নির্ধারণ করে সরকার।

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে সময় না দিয়ে ৬ মাস পার না হতেই বিরোধীদলের লংমার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ চেয়ারম্যান...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর