গোপালগঞ্জ–১ আসনে বদলাচ্ছে ভোটের সমীকরণ

আওয়ামী লীগ প্রার্থী না থাকায় গোপালগঞ্জ-১ আসনে বদলাচ্ছে দীর্ঘদিনের ভোটের সমীকরণ। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের ত্রিমুখী লড়াইয়ে মুখর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

আওয়ামী লীগের ঘাঁটি বা ভোট ব্যাংক হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় রয়েছে তিনটি সংসদীয় আসন। স্বাধীনতা পরবর্তী সময়ে এ জেলার আসনগুলোতে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসছিল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা। আর অন্যদলের প্রার্থীরা হারিয়েছেন তাঁদের জামানত। 

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঠ দখলে নিতে ব্যাপক প্রচার প্রচার চালাচ্ছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

চান্দারবিলবেষ্টিত মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসন। স্বাধীনতা পরবর্তী এ আসনের সবকয়টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন আসছেন। এর মধ্যে ছয়বার নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্য ও বেসামরিক বিমান মন্ত্রী কর্নেল (অব.) মো. ফারুক খান। তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে আসেন।

তবে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচন করতে না পারায়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোট বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা তাদের পক্ষে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন।

বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হামিদসহ দলীয় ও স্বতন্দ্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছেন। তবে এ আসনে ফ্যাক্টর হতে পারে স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় প্রার্থী বাদে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়পত্র বৈধ হয়েছে। তাঁরা হলেন– মুকসুদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল ও আনিসুল ইসলাম। এর মধ্যে আশরাফুল আলম শিমুলকে ঢাকার রমনা এলাকা থেকে একদল যুবক মারপিট করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাঁকে জুলাই আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে জেল হাজতে পাঠিয়েছে।

স্থানীয় এক ভোটার বলেন, ‘যে প্রার্থী এলাকার মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবেন, আমাদের সুখে-দুঃখে থাকবেন, আমরা তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। দিন যত গড়াবে নির্বাচনী মাঠ ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

জেলা জামায়াত সেক্রেটারি মো. আল মাসুদ বলেন, ‘গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের শক্ত অবস্থান আছে। আমরা বিগত ১ বছর গ্রামে-গঞ্জে, মাঠে-ময়দানে কাজ করছি। সে ক্ষেত্রে আমরা আশাবাদী, এ আসনে জামায়াত ইসলামী জয় পাবে। আর যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচন করছে না সেহেতু ভালো দল হিসেবে জামায়াতকে মানুষ বেছে নেবে।’
  
বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ আসনটি একটি বিশেষ দলের দখলে ছিল। এ এলাকার মানুষ কখনও স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভোটারদের একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা আছে। এবারে তাঁরা নির্বাচনে নেই আর নির্বচনও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। নিজের ভোট নিজে দিতে পারবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে। ভোটারেরা যদি সুষ্ঠুভাবে, ভীতিহীন পরিবেশে  ভোট দিতে পারে তাহলে আমি জয়ী হব। ধানের শীষ জয়লাভ করবে।’

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, ‘রাজনীতিতে সক্রিয় ১০ শতাংশ মানুষ। বাকিরা বিবেকবান সাধারণ মানুষ। আমি এলাকা ঘুরে যেটা বুঝেছি সেটা হলো মানুষ আমাকে অর্থাৎ বিএনপিকে ভোট দেবে। শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের কোনো আসনেই আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। যারা বিগত সময়ে আওয়ামী লীগকে ডমিনেট করেছেন, তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া জামায়াতসহ অন্য দলের প্রার্থী আছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আশাবাদী। এলাকার মানুষ ভোটের সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবে।’

জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই। আমাদের দল স্বচ্ছ দল। আমাদের দলে কোনো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই। এ কারণে শিক্ষিত যুবসমাজ আমাদের ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা হবে।’
 
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মিজানুর রহমান জানান, তিনি নির্বাচিত হলে এলাকার নারীদের জন্য প্রতিটি ইউনিয়নে কুটির শিল্প কারখানা গড়ে তুলতে ভূমিকা রাখবেন। তাঁর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার উন্নয়নে অবদান রাখবেন।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর