গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াত সেখানে পথসভা করবে না: রাশেদ খাঁন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চে গোপালগঞ্জ জেলাকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী জেলাটিতে কোনো পথসভা করছে না! 
 
ফেসবুকে মো. রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা থেকে লং মার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। রাজনৈতিকভাবে কতোটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!’

জামায়াতকে খোঁচা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস। 
ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লং মার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?’ 

এ প্রসঙ্গে রাশেদ খাঁন আরও বলেন, ‘না! জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উস্কানি হয়ে যাবে– এজন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন!’ 

মো. রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিণশট 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ বলেন, ‘কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিল! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সেক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল!’ 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরা...
আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ কিছুই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা...
ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর দাম ২১০ কোটি ডলার। 
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দোহার প্রতিনিধি দলের ইরান সফর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর