বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল। সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার যমুনার বাসায় সাক্ষাৎ করবে দলটি। 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার যমুনার বাসায় সাক্ষাৎ করবে দলটি। 

এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সামনে কথা বলেন।

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর