বরিশালে চলছে ভোটের উপকরণ বিতরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। আঞ্চলিক নির্বাচন অফিস থেকে উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সকল উপকরণ। একইসাথে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাকে তোলা হচ্ছে ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড এবং অফিশিয়াল সিলসহ নির্বাচনী সামগ্রী। আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানানো হয়, জেলার ২১টি নির্বাচনী এলাকার জন্য এসব সরঞ্জাম পর্যায়ক্রমে জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচ্ছে। 

এদিকে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বরিশালে নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম বলেন, 'ভোটের যে সরঞ্জামাদি বা ম্যাটেরিয়ালস বলি আমরা, সেগুলো অলরেডি আমাদের মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন থেকে প্রেরণ করা হয়েছে। আমরা সেগুলো রিসিভ করেছি। ঢাকা থেকে নিয়ে এসে এগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাখা হয়েছিল। সেখান থেকে আমরা কিছু মালামাল সহকারী রিটার্নিং অফিসার উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।' 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জেলার ২১টি আসনে সংসদ সদস্য নির্বাচন করবেন বরিশালের ভোটাররা।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেও 'প্রহসনের অংশ' হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর