ভোলায় জামায়াত কর্মীদের হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়েসহ ৩ নারী আহত

ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর কর্মীদের ওপর একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর কর্মীদের ওপর একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

জামায়াতের এই হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়েসহ ৩ নারী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার বাবার হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাঁধা দিয়ে তাদেরকে এলাকা ছেড়ে যেতে বলে। এনিয়ে তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জামায়াত ইসলামীর কর্মীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হলে স্বজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে চিকিৎসা চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেন।

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন জানান, জামায়াত ইসলামীর কর্মীরা তাদের নারী কর্মীসহ অন্যান্য কর্মীদের ওপর হামলা চালিয়ে বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারণা বানচাল করতে চায়। তারা নির্বাচনী পরিবেশ বিঘ্ন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলেও দাবি ইসলামী আন্দোলনের প্রার্থীর।

ঘটনার পরপরই জামায়াত কর্মী আলাউদ্দিন ও সোহেল তাদের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামির আমির মীর মো. শরিফ জানান, যদি তাদের কর্মীরা এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে ঘটনাটি অবগত করেছেন। তারা উভয় দল বসে নিজেরাই বিষয়টির সুরাহা করবেন বলেও তাকে জানিয়েছেন।

 

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর