নাশকতা ঠেকাতে জিরো টলারেন্সে ১১ দলীয় জোট, সহযোগিতা চায় সরকারের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছে জামায়াত-এনসিপির নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বিরোধী জোটের অনেক নেতার দাবি, সরকারের নমনীয়তার সুযোগে নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকারকেও পাশে চায় দলগুলো। 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছে জামায়াত-এনসিপির নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বিরোধী জোটের অনেক নেতার দাবি, সরকারের নমনীয়তার সুযোগে নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকারকেও পাশে চায় দলগুলো। 

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট। এনসিপি, এবি পার্টিসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা মনে করছেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় সবচেয়ে বিপদে কার্যক্রম নিষিদ্ধ দলের তৃণমূলের নেতা-কর্মীরা। 

বিরোধী জোটের নেতাদের দাবি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আগের মতোই শক্তিশালী। জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা তাদের।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গত তিন চার মাস ধরে একই কথা বলছেন তারা (আওয়ামী লীগ)। তারা তো আসতে পারতেন। আমরা তো চাই শেখ হাসিনাকে তাঁর নিজের ফিরে আসার বিষয়ে উৎসাহী নয়, সে যদি ফিরে আসতে নাও চায়, বাংলাদেশের সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে ফাঁসির রায় হয়েছে  সেই রায় বাংলাদেশে কার্যকর হবে।’ 
   
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আগস্টে যেভাবে লড়াই সংগ্রামী ও ঐক্যবদ্ধ দল তৈরি হয়েছিল, সেই ধরনের দল তৈরিতে আমরা বাধ্য হবো।’

জোটের সবচেয়ে বড় শরিক জামায়াতের দাবি, সরকারের নমনীয়তার সুযোগে গুপ্ত হামলার সাহস পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামদিুর রহমান আযাদ বলেন, ‘একটা হলো পতিত স্বৈরাচার আরেকটি হলো নব্য স্বৈরাচার। এই দুই স্বৈরাচার যখন এক হয়ে যাচ্ছে, একসাথে বিরোধীদলকে ঠেকানোর জন্য কৌশল নিয়ে অপকৌশলে কাজ করছে। এর ফলে একটি নতুন সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’

দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ণে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান, বিরোধী জোট নেতাদের। 

ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। 
প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে ১৪০০ ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনাকে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয়...
সরকারের দুর্বলতার সুযোগেই আওয়ামী লীগ দেশে নাশকতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনসমর্থনহীন...
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া...
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। 
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায়...
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক (২৮) বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর