শাপলা কলিতে ভোট দিলে প্রতি পরিবারে কর্মসংস্থান হবে: আসিফ মাহমুদ

শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হবে বলে মন্তব্য করেন এনসিপি মুখপাত্র। তিনি বলেন, ‘শাপলা কলিকে ভোট দিলে প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

১২ তারিখ ১১ দলীয় নেতাকর্মীদের ফলাফল ঘোষণায় বিজয় ছাড়া ফিরে আসা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে পঞ্চগড় সদর সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা) ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হবে বলে মন্তব্য করেন এনসিপি মুখপাত্র। তিনি বলেন, ‘শাপলা কলিকে ভোট দিলে প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১১ দল ভেবেছে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন, সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে শতশত নেতাকর্মী ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। গত ৫৪ বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন রিকশাওয়ালার ছেলেও এমপি মন্ত্রী হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙতে হলে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। শাপলা কলিকে ভোট দিলে প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

এর আগে, আসিফ মাহমুদ সজীব ভূইয়া নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় থেকে হ্যাঁ ভোট ও শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার মাধ্যমে সভাস্থলে পৌঁছান।

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর