আগামী নির্বাচনে একটি ঋণখেলাপিও অংশ নিতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

আগামী নির্বাচনে আর কোনো ঋণখেলাপি অংশ নেওয়ার সাহস করবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘দেবিদ্বার এখন সারা দেশের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে—যেখানে হাসনাত সাহস নিয়ে চোরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যা অন্য কোথাও হয়নি, তা আমরা এখানে করেছি।’

মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার জাফরাবাদে এক নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি হাসনাত আবদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুনসির মনোনয়নপত্রের বৈধতা বাতিলের আদেশ দেন আদালত। ফলে আসনটিতে বর্তমানে বিএনপির কোনো প্রার্থী নেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘অনেকে চোরদের বিরুদ্ধে ভয়ে দাঁড়াতে পারেননি। আবার কেউ কেউ সন্ত্রাসীদের ভয়ে দাঁড়াননি। আমরা দেবিদ্বারে যেখানে শুরু করেছি, সেখান থেকে অন্য উপজেলাগুলোও দেখে শেখা শুরু করবে। আগামী নির্বাচনে একটি ঋণখেলাপিও অংশগ্রহণ করতে পারবে না। কারণ আমরা দেখিয়ে দিয়েছি—চোর ধরতে হলে এভাবেই ধরতে হয়। ২০০৮ সালেও তারা ধরা খেয়েছে, ২০১৮ সালেও ধরা খেয়েছে। আবার ভেবেছিল সবাই ভুলে গেছে। কিন্তু তারা বুঝতে পারেনি, হাসনাত ফাঁদ পেতে বসে ছিল।’

প্রচারণা চলাকালে তিনি দেবিদ্বার উপজেলার জাফরাবাদ, মোহনপুর, ভৈষেরকোট, নদিয়াবাদসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চান। এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোজাফফর আহমেদ।

সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবা‌ড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করে সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর