নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরোনো রূপ দেখাচ্ছে: আসিফ মাহমুদ

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরোনো রূপ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরোনো রূপ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ১১-দলীয় জোটের প্রার্থী অধ্যাপক জার্জিস কাদির বাবুর (শাপলা কলি) পক্ষে আয়োজিত নির্বাচনী প্রচারণা পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

এ সময় আসিফ মাহমুদ বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরোনো রূপ দেখাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসনযন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, তাহলে শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন—এটা ভাববেন না। গত তিনটি নির্বাচনে দমন–পীড়ন করে পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশের মানুষ তাঁকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে। আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোটের অধিকারের জন্যও মানুষ জীবন দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী অধ্যাপক জার্জিস কাদির বাবু, এনসিপি সিংড়া উপজেলা শাখার সদস্যসচিব মিজানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর