জালেম-দুর্নীতিবাজদের মসনদ টিকবে না: চরমোনাই পীর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘আমি কারও বিরুদ্ধে সরাসরি কিছু বলি না। তবে এতটুকু বলব—আপনারা আয়নার সামনে নিজের চেহারা দেখুন। আপনারা ভয় দেখান। ফেরাউনের মসনদ টেকেনি, নমরুদের মসনদ টেকেনি, সাদ্দামের মসনদও টেকেনি। জালেম ও দুর্নীতিবাজদের মসনদও টিকবে না—ইনশাআল্লাহ। হাতপাখার জয় হবে।’

শনিবার রাত ৮টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই দেশে দীর্ঘ ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের বিরুদ্ধে। রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায়, নিপীড়ন এবং মায়ের কোল শূন্য হওয়ার মতো বেদনা জমে ছিল—সেই পরিবর্তনের জন্যই আমরা রাজপথে নেমেছিলাম। মানুষকে আশ্বস্ত করতেই কলাপাড়ায় সমাজ পরিবর্তনের লক্ষ্যে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

চরমোনাই পীর বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি মোস্তাফিজুর রহমান বিজয়ী হন, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি—আল্লাহ আপনাদের মুখে হাসি ফুটাবেন।’

পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ, সহ-সভাপতি হোসেন ইবনে সরওয়ার, ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি নোমান সিদ্দিকী, মহিপুর শাখার সভাপতি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে...
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর