সমমনা ৭ ইসলামী দলের নতুন জোট, জামায়াত দেখছে ‘ইন্ধন’

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যেই সমমনা ইসলামী দল গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে কোনো দল অন্য জোটে থাকলেও তাতে সমস্যা হবে না বলে মনে করছে হেফাজতে ইসলাম। তবে সরকারের ইন্ধনে ১১ দলীয় জোট থেকে কিছু দলকে বের করার চেষ্টা করছে হেফাজতে ইসলাম-এমন অভিযোগ জামায়াতে ইসলামীর। 

কওমি ধারার ৭টি ইসলামি দল নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে বৃহস্পতিবার গঠন করা হয় ‘সমমনা ইসলামি দল’ নামের নতুন জোট। এই জোটে আছে—বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। 

সামনে জোট আরও বড় হতে পারে বলে জানালেন নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, স্থানীয় নির্বাচন সামনে কিছুদিনের মধ্যে হবে। এই নির্বাচনে বিএনপি–জামায়াত এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। আমরা মনে করি, এককভাবে না করে জোটগতভাবে যদি করতে পারি, তাহলে রেজাল্টটা ভালো আসবে। 

জাতীয় নির্বাচনের সময় কওমি কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ দেখা গিয়েছিল এখন তা কমে আসবে বলে আশা হেফাজতে ইসলামের। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বিগত  সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভেদ তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম মনে করেছে, এই দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকা যায়, তাহলে দেশ, জাতি ও ইসলামের পক্ষে আরও জোরালভাবে কাজ করা যাবে। 

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন যোগ দিয়েছে নতুন জোটে। এ দুই দল একইসঙ্গে দুই জোটেই থাকবে।

তবে জামায়াতের অভিযোগ, সরকারের ইন্ধনে ১১ দলীয় জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছে হেফাজতে ইসলাম। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক প্লাটফর্ম, তারা সরকারের ইন্ধনে জোট থেকে দলগুলোকে বের করতে এটি চাপ তৈরি করছে। আমরা জানতে চেয়েছে, এ জায়গায় তাদের অবস্থান কী। 

১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত কোনো কোনো দল নতুন জোটে যোগ দিলেও জুলাই সনদ বাস্তবায়নের আগ পর্যন্ত তারা ১১ দলে থাকবে বলেও জানান তিনি। 

নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে...
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য...
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বিজিবি নিয়মিত কার্যক্রম হিসেবে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর...
অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর