কেন্দ্র দখলের পাঁয়তারাকারীদের অবস্থানও দিল্লিতে হবে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র বলেন, ‘বিগত দিনে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার–আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল, তাদের কী পরিণতি হয়েছে আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে আছে। আমরা সতর্ক করে বলে দিতে চাই যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, ভোট অধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চান– তাদের পরিণতি ও অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।’ 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

যারা ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করছে, তাদের পরিণতি পতিত আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে জামায়াত ও এনসিপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন তিনি।

এনসিপির মুখপাত্র বলেন, ‘বিগত দিনে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার–আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল, তাদের কী পরিণতি হয়েছে আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে আছে। আমরা সতর্ক করে বলে দিতে চাই যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, ভোট অধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চান– তাদের পরিণতি ও অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যারা যখন ১১ দলীয় জোট শাপলা কলির নির্বাচনী প্রচারণায় যান, তখন একটি দল বাধার চেষ্টা করছে। তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আগামী ১২ তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের প্রতিবেশীদের সবাইকে নিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত তিনি যেন সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে যেতে পারেন তা নিশ্চিত করবেন।’

সভায় মঠবাড়িয়া উপজেলা জামাতের আমির জলিল শরীফের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ‌্য সংগঠন ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-৩ আসনের এনসিপির শাপলা কলির প্রার্থী শামীম হামেদী। পিরোজপুর-২ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী শামীম সাঈদী।

জনসভা শেষে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পিরোজপুর-৩ আসনের এনসিপির শাপলা কলির প্রার্থী শামীম হামেদীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। 

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর