শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না: রিজভী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামী এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেত না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে তারা মন্ত্রিত্বের স্বাদ পেত না।’

তিনি বলেন, ‘বর্তমানে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত নেতারা বলছেন—মেয়েরা সংসদ সদস্য হতে পারবেন, রাজনীতি করতে পারবেন; কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন না। তারা দলের প্রধান কিংবা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না।’

সোমবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী মিছিল শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘এটা কি নারীদের অধিকার রক্ষার বক্তব্য হতে পারে? একজন নারী কেন দলের প্রধান হতে পারবেন না? আপনারা যে দলের সঙ্গে ঐক্য করে মন্ত্রিত্বের স্বাদ নিয়েছেন, সেই দল বিএনপি। আর সেই দলের চেয়ারপারসন ছিলেন একজন নারী।’

রিজভী আরও বলেন, ‘আপনাদের এই কর্মকাণ্ডে স্পষ্ট বোঝা যায়, আপনাদের মনের ভেতরে কী লুকিয়ে আছে। আপনারা (জামায়াত) মনে করেন, যেভাবেই হোক রাষ্ট্রক্ষমতায় যেতে হবে—তারপর দেখা যাবে। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে, মেয়েদের কোনো ক্ষমতা থাকবে না। কর্মক্ষেত্র বা রাজনীতিতে তারা কোনো জায়গায় ভালো অবস্থানে যেতে পারবে না—যা তাদের কথাতেই প্রমাণিত হচ্ছে।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাগারে অমানবিকভাবে নিপীড়ন করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি তার খাবারে বিষক্রিয়ার অভিযোগও রয়েছে। এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি, সেটাই শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রকৃত প্রতিবাদ হবে। এই নির্বাচনী লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই সেই প্রতিবাদ বাস্তবায়ন করতে হবে।’

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর