কেউ ভোট চুরি করতে আসলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন: সারজিস

‘রক্ত দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন– একটা ভোট চুরি করতে দেবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন।’ 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

এবার যে ভোট চুরি করতে আসবে তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। সোমবার রাতে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘রক্ত দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন– একটা ভোট চুরি করতে দেবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন।’

এ প্রসঙ্গে সারজিস আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এ লড়াইয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ।’

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘যদি মনে করেন ২০ বছর আগের ওই নোংরা রাজনৈতিক কালচার, ভয় দেখিয়ে, ব্যালট চুরি করে, ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আপনারা যে পুরোনো বন্দোবস্তের পুরোনো শকুন, সেটা আমরা এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি।’

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ১০ হাজার মানুষের কর্মসংস্থান, পৌরসভার আধুনিকায়ন, বাইপাস সড়ক নির্মাণ, পর্যটন শিল্পের উন্নয়ন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন, শ্রমিক ও তাদের সন্তানদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ, সিন্ডিকেট মুক্ত জনপদ বিনির্মাণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গঠনসহ ইনসাফের দেশ গড়ার জন্য সারজিস আলম শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যারা দেড় বছরে জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা বাণিজ্য ও জমি দখলসহ নানা অপকর্ম করেছে, তাদের বয়কট করার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর