কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কারণ জনগণ বুঝতে পেরেছেন: জামায়াত আমির

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের সচেতনতার কারণেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের কারণ জনগণ বুঝতে পেরেছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এমন মনতব্য করেন। 

জামায়াত আমির পোস্টে লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিলো একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিলো, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।

প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত। ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে।

সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের। এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকারকে পাহারা দিন, একে রক্ষা করুন; কখনোই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর