ভোট এত আনন্দ ও উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ভোট যে এবার এত আনন্দ, উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

ভোট যে এবার এত আনন্দ, উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা বলে তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘ভোট যে এবার এত আনন্দ, উৎসব মুখর হবে অনেকে ভাবতে পারেনি। বাংলাদেশের মানুষ একটা আনন্দের উৎসব পেয়েছে। মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস তা সারাদিন শতাধিক কেন্দ্র পরিদর্শন করে দেখলাম। আমি আশাবাদী একটা সুন্দর নির্বাচন সুন্দর রেজাল্ট আসবে।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘এই সুন্দর নির্বাচনের জন্য আমরা ১৫ বছর সংগ্রাম করেছি। এই নির্বাচনের ফলে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে।’

 

ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। 
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর