বিএনপি ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। ফ্যাসিস্ট একটা শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। 

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি চর্চা হয় তাহলে বাকি সব কাজ হয়ে যায়। আমরা যদি প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারিকে সত্যিকার অর্থে আমরা একটা ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত হিসেবে তৈরি করতে পারি তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসনে গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সাথে পার্লামেন্টের কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিশ কোটি মানুষের দেশে সমস্যা অনেক। সমস্যা থাকবে। বিরোধিতা থাকবে। বিরোধী দল থাকবে। তারপরও যদি আমার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি তাহলে গণতন্ত্র টিকিয়ে রাখতে পারব।

বিএনপি মহাসচিব বলেন, পাশের দেশ ভারতে দিকে তাকিয়ে দেখুন সমস্যা অনেক। সমস্যার শেষ নেই। তারপরও ফাইনালি গণতন্ত্র টিকে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে। প্রশাসন অনেক দক্ষ। তাদের মিডিয়া গুলো অনেক স্ট্রং।

এ সময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতিকে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রফিকুল হক, বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন।

 

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর