এখন বড় দায়িত্ব ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা: এ্যানি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসিচব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হলো– জনগণের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি,সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।’

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে এ্যানি বলেন, ‘যে-সব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বারের সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপনসহ আরও অনেকেই। 

লক্ষ্মীপুর-৩ সদর আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেসরকারি ফলাফলে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের ড. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ–এর পক্ষে ১ লাখ ৭৭ হাজার ৫০৮ ভোট পড়েছে। না ভোট পড়েছে ৬৮ হাজার ৩৭৮টি। 

দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেও 'প্রহসনের অংশ' হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...
দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে এবার ব্যতিক্রমী সাংগঠনিক সভা করতে যাচ্ছে বিএনপি। রোববার সন্ধ্যায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা হতে যাচ্ছে বন্দরনগরীতে। আর এই সভায়...
জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এ রায় বাস্তবায়ন না হলে ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর