চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসনাত মনজুর আলমের সঙ্গে দেখা করতে গিয়েছেন—এ খবর শুনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন একদল মানুষ। পরে হাসনাত ওই বাসা থেকে বের হলে তাঁরা তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধরা হাসনাতকে প্রশ্ন করছেন, ‘আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাঁদের শান্ত করতে দেখা যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় পুলিশি নিরাপত্তায় হাসনাত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়ভাবে গুঞ্জন আছে, এনসিপি থেকে চট্টগ্রামে মেয়র পদে মনজুর আলম নির্বাচন করতে চান। এ বিষয়ে প্রাথমিক আলাপ করতেই সেখানে যান হাসনাত আবদুল্লাহ। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মনজুর আলম।

মনজুর আলম জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাঁকে দেখতে এসেছিলেন হাসনাত। পরে কুশল বিনিময় ও দুপুরের খাবার খেয়ে তিনি বিদায় নেন।

মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনেও তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন কেনেন। তবে সেবারও তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর