সরকারের ফ্যাসিবাদী আচরণ হাসিনার সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে: জামায়াত আমির

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

অতীতের হাসিনা সরকারের ফ্যাসিবাদ থেকেও বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ ভয়ঙ্কর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমান। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জেলা আমীর সম্মেলন’ অুনষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জেলা আমীর সম্মেলন’আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের আমির।  

বক্তব্যে নির্বাচনে ব্যাপাক কারসাজি হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, ‘যোগসাজশের ফলে, নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’

সংসদে স্পিকারের ভূমিকা ও সরকারের অধ্যাদেশ বাস্তবায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘সরকার নিজেদের সুবিধা মতো অধ্যাদেশ উত্থাপিত করেছে, যা যা নিজেদের প্রয়োজন তাই তারা মেনেছে।’

এসময় গণভোট বাস্তবায়ন না করায় সমলাচনা করেন জামায়াত আমির শফিকুর রহমান। জনগণের দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথেই আদায় করার হুঁশিয়ারি দেন ড. শফিকুর রহমান।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
এখনই সরকারের গুমের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ঢাকা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর