স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

আপডেট : ১৮ মে ২০২৬, ০৬:১৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দিন পাটোয়ারী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএসইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটোয়ারী এমন হুঁশিয়ারি দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন নাসীরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি সত্যি। সব কমিশনই এ কথা বলে। গুণগত পরিবর্তন হয়েছে। ভোটকেন্দ্রে হাঙ্গামা ছিল না। তবে নির্বাচনটি উপরে ঠিকঠাক, ভিতরে সদরঘাটের মতো ছিল। মোটাদাগে সুষ্ঠু নির্বাচন হয়নি।’   

তবে নির্বাচন কেমন হয়েছে সে সিদ্ধান্তের ভার জনগণের ওপর ছেড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, ‘নির্বাচনের গুণগত মান কেমন ছিল তা দেশবাসী এবং গণমাধ্যমের মূল্যায়নের বিষয়। মুখোমুখি আলোচনার পর বাইরে গিয়ে গালিগালাজ বা সমালোচনা করার এই সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, তাই একে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই।’

সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া স্থানীয় নির্বাচন ভালো করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণ ও পারস্পরিক বোঝাপড়া ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সফল করা সম্ভব নয়।’ 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর