একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান: মির্জা ফখরুল

একদলীয় শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ জিয়া চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট : ৩০ মে ২০২৬, ০১:৩০ পিএম

একদলীয় শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ জিয়া চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের আমলে কখনোই এ দিনটি স্বাভাবিকভাবে পালন করতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, দলের নেতা-কর্মীরা যখনই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন, তখনই পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন। জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছিল। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের পরিবর্তনের নেতৃত্বও দেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় প্রহরীর ভূমিকা পালন করবে।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে একদল বিক্ষোভকারী। সোমবার সকালে তারা এ বিক্ষোভ করে। এদিকে,...
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর