বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী। অন্যদিকে, বিএনপি চায় বাংলাদেশকে একটা রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে। সোমবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন এদেশের একজন ক্ষণজন্মা ও সম্ভাবনাময় রাষ্ট্রনায়ক। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে তিনি একটি বৈষম্যহীন 'রংধনু রাষ্ট্র' গড়তে চেয়েছিলেন।

এ সময় একটি বিশেষ গোষ্ঠীর সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, দেশে একটি চক্র মাথাচারা দিয়ে উঠছে, যারা ধর্মের দোহাই দিয়ে সমাজে বিভাজন তৈরি করতে চায়। বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই তাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমান কৃষি বিপ্লব থেকে খাল খননের মাধ্যমে দেশ পরিচালনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশের মধ্য দিয়েই প্রকাশ পাবে কীভাবে নতুন বাংলাদেশ গড়তে চলেছে বিএনপি সরকার।

সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর