দুর্নীতি কমাতে পারলেই বাজেটের সুফল মিলবে: গণঅধিকার পরিষদ

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:০০ পিএম

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জনবান্ধব ও কল্যাণমুখী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তবে দুর্নীতি কমাতে পারলেই বাজেটের সুফল পাওয়া যাবে বলে জানায় দলটি।

শনিবার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় গণঅধিকার পরিষদ। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ দেশে আরও দুর্নীতি বাড়াতে সহায়তা করবে।’

মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি বন্ধ করার তাগিদ দেন তিনি। খুচরা বিক্রেতাদেরও করের আওতায় আনায় নিন্দা জানায় দলটি। 

এদিকে বিভিন্ন বিষয়ে কর ছাড় দেওয়া ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের যুগান্তকারী বলে মন্তব্য করেন ফারুক হাসান। 

৬৫ বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ ভাড়া মওকুফের পরামর্শ দেন তারা।

বিএনপি মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে কি না– এই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার রাতে...
২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদের এলডি...
সরকারের এবারের বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ বাজেটের আকার বড় হলেও, শ্রমিকদের জন্য নয় বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথকেই ‘আমার দেশ’ পত্রিকা অনুসরণ করল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর