শেখ হাসিনার দেখানো পথেই ‘আমার দেশ’ পত্রিকা: রাশেদের অভিযোগ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথকেই ‘আমার দেশ’ পত্রিকা অনুসরণ করল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। 

আপডেট : ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথকেই ‘আমার দেশ’ পত্রিকা অনুসরণ করল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। 

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে বলার কারণে মাহমুদুর রহমান ভাইয়ের মজলুম ‘আমার দেশ’ পত্রিকা আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে! এই পত্রিকাকে সত্যিই আমি আমার পত্রিকা মনে করতাম। কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা গোষ্ঠীর পত্রিকা হয়ে গেছে, আর আমাদের পত্রিকা নাই! শেখ হাসিনা রেজিমে বিভিন্ন পত্রিকায় মাহমুদুর রহমান ভাইয়ের উপরেও ঠিক এভাবেই নিষেধাজ্ঞা জারি ছিলো। মজলুম হলেও ঠিক শেখ হাসিনার দেখানো পথকেই অনুসরণ করলো ‘আমার দেশ’ পত্রিকা!’’

রাশেদ খানের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেওয়া তিনি লেখেন, ‘‘আমার আরেকটা বড় অপরাধ ছিলো, মাহমুদ ভাইয়ের ‘আমার দেশ’ প্রত্রিকার জন্য আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ী থেকে স্পন্সর নেওয়া হয়, এই বিষয়টি জানার পরে, আমি এটা নিয়ে সরাসরি আমি মাহমুদ ভাইকে বলেছিলাম। বলার কারণ হলো একজন আওয়ামী আধিপত্যবাদবিরোধী মজলুম মানুষ তার পত্রিকা চালানোর জন্য আওয়ামী ব্যবসায়ী থেকে স্পন্সর নেবে, এটা আমার মানতে কষ্ট হচ্ছিলো!’’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, আমি মাহমুদুর রহমান ভাইকে সবসময় সাচ্চা দেশপ্রেমিক হিসেবেই জানতাম। কিন্তু তার মজলুম প্রত্রিকা এভাবে একপেশে হয়ে যাবে ও পত্রিকাতে আমার লেখা প্রকাশে নিষেধাজ্ঞা জারি হবে, এটা আমার কল্পনায় ছিলো না! সত্যিই দুঃখ লাগে মাহমুদুর রহমান ভাই ও তার ‘আমার দেশ’ পত্রিকার জন্য। এটি বাংলাদেশের সেরা পত্রিকা হওয়ার সুযোগ ছিলো। কিন্তু...’’

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর