জনগণের ঘাড় থেকে স্বৈরাচারের পদত্যাগ বড় পাওয়া: জামায়াত আমির

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেরিতে হলেও জনগণের ঘাড় থেকে স্বৈরাচার পদত্যাগ করেছেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। শুক্রবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একদিন বা অনেক দিন, যতদিন দায়িত্ব পালন করুন না কেন, হাফিজ উদ্দিন আহমদের কাছে নির্মোহ, সব দল–মতের ঊর্ধ্বে উঠে তিনি দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে জামায়াতের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবা হবে। 

সাবেক রাষ্ট্রপতি যদি গুরুতর অসুস্থ থাকেন এবং দেশের বাইরে যেতে চান, তবে কি তাকে যেতে দেওয়া হবে– এমন প্রশ্নে জামায়াতের আমির বলেন,আমরা চাই না চিকিৎসার জন্য কেউ বাইরে যাক। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশি ডাক্তার এনেও চিকিৎসা সেবা দেওয়া যায়। 

সুনির্দিষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা আপনারা চান কি না– এমন এ প্রশ্নে ডা. শফুকুর রহমান বলেন, দলের অন্য নেতাকর্মীদের সাথে কথা বলে পরে জানাতে পারব। 

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।  

দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর