শিবিরের সঙ্গে সংঘর্ষ, মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুরুতর আহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় শিবিরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন মোমিন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসায় ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী ও কলেজের একজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ানোর খবরের পরই ঢাকা আলিয়া মাদ্রাসায় সংগঠন দুটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর