জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিতে চায় একটি দল: রিজভী

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্রদলের ডিজিটাল প্লাটফর্ম, ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় রিজভী বলেন, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ প্রায় সাড়ে চার শো নেতা-কর্মী জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দিলেও একটি দল এ আন্দোলনে একক কৃতিত্ব নিতে চায়, যা শহীদদের সাথে বেইমানি করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্রদলের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সংগঠনটির সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ছাত্রদলের সংগ্রাম, ইতিহাস ও ত্যাগ যেন দেশ তথা বিশ্বের বাঙালি সমাজ জানতে পারে।

অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্ম তথা ওয়েবসাইট উদ্বোধন ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২ জন শহীদের তালিকা ও দীর্ঘ ১৭ বছর নির্যাতিত গুম খুনসহ হত্যার শিকার নেতা-কর্মীদের তালিকাসহ চারটি বুকলেটের উদ্বোধন করা হয়। বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত একটি বুকলেট ও আরেকটি বুকলেট দল-দীপশিখায় উঠে আসে জুলাই গণ-অভ্যুত্থানের আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্যের আন্দোলনের বিস্তারিত উপাখ্যান।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নানা নির্যাতনের কথা তুলে ধরেন।  

পোশাক শ্রমিকদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না। আজ...
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই...
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ...
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা...
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি...
নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় তার জামিনও বাতিল করা হয়েছে।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর