বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না: হামিদুর রহমান আযাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিক এ কথা বলেন তিনি।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিক এ কথা বলেন তিনি।
 
হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে হবে। গণভোট বাস্তবায়ন হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটতো।’ 

জামায়াতের এই নেতা বলেন, ‘জয় পরাজয় বিষয় নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতেই ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।’ জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারতো বলেও জানান হামিদুর রহমান আযাদ। 

এর আগে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আজ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল ইসিতে এসে মনোনয়নপত্র সংগ্রহ করল। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর