যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হতে পারে কাল

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম ইচ তামিম জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিচার শেষের কোনো সম্পর্ক নেই।  কাল ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে। এরপরই রায়ের অপেক্ষায় থাকবে মামলাটি।

গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় সাতজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামিরা হলেন– ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, ফজলে শামস পরশ, মাইনুল হাসান নিখিল, সাদ্দাম হোসেন ও ইনান। সোমবার এই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন করবে আসামি পক্ষ। এর মধ্য দিয়ে শেষ হবে বিচার প্রক্রিয়া। 

এদিকে রোববার শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তারা হলেন– সাবেক মন্ত্রী দীপু মনি, লতিফ সিদ্দিকী, সাবেক আইজপি শহীদুল হক, শাহরিয়ার কবির ও দুই সাংবাদিক। আসামি হলেও হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এই মামলায় এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর হবে শুনানি।  

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় হতে পারে শিগগিরই।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া...
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের...
হবিগঞ্জে ছিনতাইয়ের মামলা হওয়ার পর এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের কাছে এই...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ৯ নেতার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর