ছিনতাইয়ের মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, ‘ধিক্কার জানাচ্ছি’

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

হবিগঞ্জে ছিনতাইয়ের মামলা হওয়ার পর এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ জানান তিনি।

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাদের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ হয়। এ ঘটনায় থানায় হামলা ও ছিনতাইয়ের মামলা করেছে জেলা ছাত্রদল। এতে প্রধান আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিষয়টি নিয়ে সিলেটে সাংবাদিকদের এই এনসিপি নেতা বলেন, ‘এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে। জিকে গউছ তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে এ্যানি ভাই আছে, জিকে গউছ আছে; যারা চাঁদাবাজি–সন্ত্রাসী করে তারেক রহমানের গুলশান অফিসে জমা দেবে। গুলশান অফিসে জমাদিলে একটা আসন দেবে তাকে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা তারেক রহমানের প্রতি ধিক্বার জানাচ্ছি। ন্যূনতম উনি রাজনীতির কার্টেসি রাখছেন না। উনার রাজনীতি ছেড়ে গ্যাংবাজি করা উচিত।’

এরআগে গতকাল বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব। এরপর দেখি পুরো বাংলাদেশে তারা কতদূর যেতে পারে।’ ওই বক্তব্যের পর হামলা নিয়ে আজ নতুন করে প্রতিক্রিয়া দিলেন তিনি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর