বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী নুর

বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নিজস্ব গ্যাস সীমিত। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা লাগে, গ্যাস লাগে। এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে। বিদেশ থেকে বিদেশি মুদ্রা দিয়েই কেনাকাটা করতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নেই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা রেখে কাজ করতে হচ্ছে।

এর আগে তিনি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই শহীদদের খবর জিয়ারত করেন।

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে কি না– এই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার রাতে...
পাহাড়কে ঘিরে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক্স...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর