পাহাড় ঘিরে বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী নুর

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

পাহাড়কে ঘিরে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে কঠোর সামরিক অভিযান চালানো প্রয়োজন। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি নয়, বরং অশান্তি সৃষ্টি হবে।’

যে ইস্যু টেবিলে আলোচনা করে সমাধান করা সম্ভব, সেসব রাজপথে নিয়ে গেলে ফ্যাসিবাদী শক্তি দেশে ফেরার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে।’

ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বিকল্প নেই জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে সবার সমর্থন ও সহযোগিতা দেওয়া উচিত।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর