বিএনপিও আ.লীগের মতো দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ পরিচালনা করছে।’

তিনি বলেন, ‘এখন বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না এবং বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভবনা দেখা দিয়েছিল তা নষ্ট হয়েছে।’

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে শরীয়তপুর নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী–চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে। চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’

নাগরিক সভায় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলো আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রত্যেক জায়গায় যখন নিয়োগ হয় যখন সারের ডিলার দেওয়া হয় তখন দেখি বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। আজকে সারের ডিলারশিপ ব্যবসায়ী দেখা হয় না, অভিজ্ঞতা ও যোগ্যতা দেখা হয় না। এমপির ছেলে কিংবা তাদের আত্মীয়দের দেখা হয়।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
শিক্ষকদের আলাদা সুরক্ষার ব্যবস্থা নীতিসহ পেনশনের টাকা তিন মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, শিক্ষকদের মত প্রকাশে...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ...
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর