পাবনা-৪ আসনে আ. লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২০, ০৭:০১ পিএমআপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম
নুরুজ্জামান বিশ্বাস
পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকেলে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পাশাপাশি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা আওয়ামী লীগের ২৮ মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে নুরুজ্জামানকে বেছে নেয় মনোনয়ন বোর্ড। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে এ আসটি শূন্য হয়। বাকী চার আসনের প্রার্থীও শিগগিরই ঠিক করা হবে বলে জানা গেছে।
পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪১ জন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন হবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের তফসিল পরে ঘোষণা করা হবে।
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত...
অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...

/ইএ/