নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। অসত্যকে বিনাশ করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয় শারদীয় দুর্গাপূজা।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে কেউ কেউ ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে দেশের ধর্মপ্রাণ মানুষ তা হতে দেবে না, বরং প্রতিহত করবে।
রিজভী বলেন, প্রত্যেক নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধান মন্ত্রী তারেক রহমান সবার ধর্মীয় অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।


