ফ্রান্সে কানাইঘাট উপজেলার প্রবাসীদের সংবর্ধনা পেলেন মাওলানা আ. রহিম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

ফ্রান্সে অবস্থানরত কানাইঘাট উপজেলার প্রবাসীদের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী গাছবাড়ী কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসীর উপস্থিতিতে হাফিজ মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান। ম্যালডিয়াস কালচারাল গ্রুপের পরিবেশনায় এসময় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি মসজিদের পরিচালক জালাল আহমদ, এখলাছুর রহমান, কামিল আহমদ, বদরুল ইসলামসহ কমিউনিটির নেতারা। 

হাফিজ মাওলানা আব্দুর রহিম বক্তৃতাকালে কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রবাসে আমরা যেখানেই থাকি আমরা যেন ইসলামের আলোকে জীবন পরিচালিত করি।’ 

দেশে মা-বাবার প্রতি যত্ন নেওয়ার প্রতি অধিক গুরত্বআরোপ করে মাওলানা আব্দুর রহিম বলেন, ‘কাজ বা ব্যবসা যাই করি না কেন সবসময় আমাদের স্মরণ রাখতে হবে আমরা মুসলামানের সন্তান। মসজিদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক স্থাপন করতে হবে।’ 

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর