কানাডায় মহাসমারোহে শারদীয় দুর্গোৎসব উদযাপন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দূর প্রবাসের নানা দেশেও এখন উৎসবের আমেজ। উত্তর আমেরিকার দেশ কানাডায় মহাসমারোহে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর তাহেরপুরে যে শারদীয় দুর্গাপূজার সূচনা হয়েছিল, কালের পরিক্রমায় সেই উৎসবের ঢেউ এখন আছড়ে পড়েছে আটলান্টিক মহাসাগরের ওপারে কানাডার বুকে।

চলতি বছর শুধু টরন্টো এবং এর পার্শ্ববর্তী শহরগুলোতেই ২৮টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হচ্ছে। এছাড়া পুরো কানাডা জুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অর্ধশতাধিক মণ্ডপে এ পূজার বিশেষ আয়োজন করেছে প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। টরন্টোর পাশাপাশি মন্ট্রিল, ভ্যাঙ্কুভার ও উইনিপেগসহ বিভিন্ন প্রদেশের শহরগুলোতে পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

পূজামণ্ডপগুলোতে নিয়মিত বাজছে ঢাকের বোল, ঘণ্টা আর শঙ্খধ্বনি, ধ্বনিত হচ্ছে পুরোহিতের বেদমন্ত্র। ‘বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির’, ‘টরন্টো দুর্গাবাড়ী’, ‘টরন্টো কালীবাড়ী’ এবং ‘সনাতন ধর্মাশ্রম’-সহ দেশের স্থায়ী মন্দির ও অস্থায়ী মণ্ডপগুলোতে ভক্তদের সরব উপস্থিতি দেখা গেছে। প্রতিদিন সকালে অঞ্জলি প্রদান, দুপুরে ও সন্ধ্যায় ভোগরাগ এবং আরতি পরিবেশনে অংশ নিচ্ছেন পুণ্যার্থীরা।

শারদীয় এই মিলনমেলায় শুধু বাংলাদেশি প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরাই নন, একইভাবে যুক্ত হয়েছেন প্রবাসী ভারতীয়রাও। পূজার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শাস্ত্রীয় নৃত্য, গান ও নাটকে প্রবাসীদের পাশাপাশি পারফর্ম করছেন দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) আমন্ত্রিত শিল্পীরা।

যদিও পুঞ্জিকা ও তিথি অনুযায়ী গত শুক্রবার থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তবে কানাডার অনেক জায়গায় দেবীপক্ষ তথা মহালয়া থেকেই শুরু হয়েছিল এই উদ্‌যাপন। দিন দিন প্রবাসের মাটিতে দুর্গাপূজার পরিধি যেমন বাড়ছে, তেমনি এই শারদীয় দুর্গোৎসব রূপান্তরিত হচ্ছে প্রবাসীদের এক বিশাল মিলনমেলায়।

চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর