দুবাই মাতাতে যাচ্ছে শাকিব-পূর্ণিমা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম

দুবাই মাতাতে আসছে শাকিব-পূর্ণিমা-শ্রবান্তীসহ একঝাক তারকা। আগামী ২৬ অক্টোবর দুবাইয়ের গোল্ড সুকে অন্যতম সেরা প্রতিষ্ঠান এন আর আই জুয়েলারি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ঢালিউড ও টালিউটের একঝাঁক তারকা। এই আয়োজনে ভারত,পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরাতের হালের জনপ্রিয় অসংখ্য তারকা থাকছে।

কোনো প্রতিষ্ঠানের পক্ষে এত বেশি তারকা নিয়ে এত বড় আয়োজন দুবাইয়ের মাটিতে আর কখনো হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। বিখ্যাত স্বর্ণ বাজারজাতকারী প্রতিষ্ঠান মালাবার গোল্ড, জয় অলোকাস, দামাস জুয়েলারি, কালিয়ান জুয়েলারির মতো এশিয়া বিখ্যাত কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এন আর আই জুয়েলারি তাদের অবস্থানটা গ্রাহকদের কাছে জানান দিতে এই আয়োজন বলে জানা যায়।

অনুষ্ঠানে ৫টি দেশের শীর্ষ তারকারা উপস্থিত থাকবে। সেইসঙ্গে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার আশরাফুল। এরইমধ্যে শাকিব খানের উপস্থিতি নিয়ে দুবাইয়ে  প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। 

আয়োজকরা জানায়, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ডসুকে এশিয়া অঞ্চলের অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর