প্যারিসে নারীর প্রতি সম্মান ও সমঅধিকারের আহ্বান জানিয়ে সাফ–এর ‘নারীকথা’ 

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

নারীর প্রতি সম্মান-সমঅধিকার ও নারীর অবদানকে স্বীকৃতির আহ্বান জানিয়ে শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। গত ৮ মার্চ দুপুর ১২টায় সলিডারিতে আজি ফ্রান্সের (সাফ) উদ্যোগে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন বউরস দু ট্রাভেল (BOURSE du travail) মিলনায়তনে ‘নারীদের কথা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি প্রশাসনিক বিভাগ অফির অডিট অফিসার লিন্দা মেরী সরকার, মনোরোগ বিশেষজ্ঞ ডা. নুপুর হক, খ্যাতিমান সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী, কবি ও আবৃত্তিশিল্পী মেরী হাওলাদার, জলি অপটিকের ডিরেক্টর ঋতু বড়ুয়া, প্যারিসের যুব কাউন্সিলর ও সাফের প্রেসিডেন্ট লেখক নয়ন এনকে।

সাফের কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও সোমা দেবনাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলায় স্বাগত বক্তব্য রাখেন, সাফের সাধারণ সম্পাদক মামুন হাসান ও ফরাসি ভাষায় জোবাইদা শাম্মী।

অনুষ্ঠানে শুরুতেই পৃথিবীর সকল নারীদের উৎসর্গ করে কবি ও লেখক লোকমান আহম্মদ আপন তাঁর স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।

সৃষ্টির সূচনায় নারী, সৃষ্টির বিকাশেও নারী। মহৎ এই শক্তিকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সভায় হাসনাত জাহান বলেন, ‘সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই, সকল দ্বিধা ও জড়তাকে কাটিয়ে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা তথা নারী জাগরণে সবাইকে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে; তবেই দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে।’

নারী দিবস উদযাপনের মধ্যে যেন আটকে না থাকে উল্লেখ করে আলোচক লিন্দা মেরী সরকার বলেন, ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বার্তাঘর থেকে ছোটবেলা থেকেই আমাদের শুরু করতে হবে। আমাদের ছোট ছোট পরিবর্তনগুলো হয়তো পরবর্তীতে একটা বড় মহীরুহে পরিণত হবে এবং আমরা একটা সাফল্য দেখতে পারব। কিন্তু আমরা শেকড়েই যদি সচেতন না থাকি, অসচেতনভাবে আমাদের সন্তানদের আমরা বড় করি- তার ফল খুব একটা ভালো হয় না। তাই, আমরা যেন আমাদের সন্তানদের মধ্যে লিঙ্গ বৈষম্য ঢুকিয়ে না দিয়ে তাদের মননশীল চিন্তার বিকাশে সমানভাবে গড়ে তুলি।’

লিন্দা মেরী সরকার আরও বলেন, ‘নারী দিবসের মূল কথা হচ্ছে— আমরা একসঙ্গে হাঁটব, পাশাপাশি হাঁটব; কেউ পেছনে কেউ সামনে না। বাইরে যতই আমরা বলি না নারীদের সম্মান করবেন, নির্যাতন-নিপীড়ন, অসম্মান এইসেই করবেন না। আমরা ঘর থেকে থেকে যদি শুরু না করি তাহলে কিন্তু বাইরে বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। এই দিবস পালন কোনো লাভ নেই, এতে কোনো উন্নতি হবে না।’

অনুষ্ঠানে নারীদের সংগ্রাম, সফলতার গল্প ও জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা তুলে ধরে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা, অনুভূতি প্রকাশ করেন অতিথিরা।

এছাড়া নারীর বিরুদ্ধে সহিংসতা পৃথিবীব্যাপী একটি বিরাজমান সমস্যা উল্লেখ করে ন্যক্কারজনক এসব ঘটনায় তীব্র প্রতিবাদ ও চরম উদ্বেগ প্রকাশ করে আগামীর বিশ্ব গঠনে নারী নির্যাতন, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সরব ও সোচ্চার থাকার আহ্বান জানান অতিথিরা।

আলোচনা সভা পরবর্তী পর্বে সাফ কর্তৃক ফরাসি ভাষা শিক্ষা কোর্স এ ওয়ানের (A-1) সনদ প্রদান, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বাণিজ্যমেলার স্টল রেজিস্ট্রেশন ও ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিল।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর