সিডনিতে বৈশাখী উৎসব ও নববর্ষ উদযাপন

আপডেট : ০১ মে ২০২৫, ০৬:১৫ পিএম

১ মে (বৃহস্পতিবার) সিডনির ক্যাম্পবেলটাউনের কোশিগায়া পার্কে অ্যাসিওর এবিলিটি বর্ণাঢ্য পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ বরনের আয়োজন করে। এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে নেপালি সহ অন্যন্য ভাষাভাষীদের কাছে তুলে ধরে কমিউনিটির পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা এবং অস্ট্রেলিয়ায় প্রতিবন্ধী জনোষ্ঠীর জন্য বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন এবং নিজেদের সংস্কৃতির খাবার শেয়ার করেন। গোটা দিনটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, বালিশ খেলা, বিস্কুট দৌড়ের পাশাপাশি দেশীয় নাস্তা, বিভিন্ন পদের ভর্তা সহ ঐতিহ্যবাহী দেশীয় খাবার এবং পারস্পরিক সহমর্মিতায় মুখর ছিল।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর