দেশে ফেরার কথা ছিল, আমিরাতে তীব্র গরমে মৃত্যু বাংলাদেশির

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:৪০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে আবুধাবির আল মারিয়া আইল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সময় মৃত্যু হয় তার।

মৃত সোলায়মানের (৪৩) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে। তিনি প্রয়াত মনির আহমদের বড় ছেলে।

মৃতের চাচাতো ভাই প্রবাসী আবদুল করিম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল করিম বলেন, ‘অতিরিক্ত গরমে সোলায়মান হিটস্ট্রোকে আক্রান্ত হলে সাথে সাথে তাকে ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ফের মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তার।’

চাচাতো ভাই জানান, বাংলাদেশে সোলায়মানের স্ত্রীসহ ১৪ ও ১১ বছর বয়সী দুই মেয়ে এবং ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় আবুধাবি পাড়ি জমান সোলায়মান। পেশায় নির্মাণ শ্রমিক সোলায়মানের দেশে ফেরার কথা ছিল আগামী ২ মাস পর। কিন্তু প্রবাস জীবনের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।

প্রবাসী কল্যাণ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত...
দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর